দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নরসিংদীতে যুবদল-ছাত্রদলের সমাবেশ
নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
শুক্রবার রাতে নরসিংদী পৌর শহীদ মিনার ও সাটিরপাড়া গার্লস স্কুলের সম্মুখে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুতের সভাপতিত্বে এবং জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির উদ্দীন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী।
সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সাটিরপাড়া পৌর শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজিরমোড় এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
