রাঙ্গুনিয়ায় খালে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজখালী খালে পড়ে মো. মিনহাজ (১২) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার ইসলামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড খতিব নগর এলাকায় এ ঘটনা ঘটে। মিনহাজ ওই এলাকার মো. ইব্রাহিমের ছেলে। সে ইসলামপুর তৈয়্যবিয়া তাহেরিয়া ছত্তারিয়া সুন্নিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র।

জানা যায়, গত তিন দিন পূর্বে অসুস্থতার কারণে চিকিৎসার জন্য মাদ্রাসার হিফজ বিভাগ থেকে মিনহাজের মা ছুটি নিয়ে তাকে বাড়িতে নিয়ে যান। শনিবার সকালে মাদ্রাসা নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সকালে মিনহাজ তার বন্ধুদের সাইকেল নিয়ে বের হয়ে যায়। পরে নিজের সাইকেল বাড়িতে রেখে আবার বন্ধুর সাইকেলে করে ঘুরতে বের হয়ে যায়। একপর্যায়ে এলাকার রাজখালী খালের পাড় দিয়ে যাওয়ার সময় সে সাইকেল থেকে খালে পড়ে যায়। পরে মিনহাজের বন্ধু পেছনে ফিরে দেখে মিনহাজ খালে পড়ে গেছে। তখন সে চিৎকার করলে এলাকার মানুষ এসে মিনহাজকে উদ্ধার করে রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি জহির উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights