দেশের অর্থনীতির ক্ষতি করার চেষ্টা করা হলে জনগণই তা প্রতিহত করবে
দিনাজপুর প্রতিনিধি
পলাতক আওয়ামী লীগ ও তাদের দোসরদের উদ্দেশে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি বলেছেন, জনগণের জানমাল, দেশ ও দেশের অর্থনীতির ক্ষতি করার চেষ্টা করা হলে জনগণই তা প্রতিহত করবে।
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে দিনাজপুরে জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।
এসময় দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহসভাপতি মো. মোকাররম হোসেন, সহসভাপতি খালেকুজ্জামান বাবু, আক্তারুজ্জামান জুয়েল ও হাসানুজ্জামান উজ্জল, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আক্তারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়া কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শাহীন খান, যুবদলের সভাপতি একেএম মাসুদুল ইসলাম মাসুদ, পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মণ্ডল বকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সোহেল এবং মহিলা দলের সাধারণ সম্পাদক শাহীন সুলতানা বিউটিসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন। সমাবেশটি সঞ্চালনা করেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
