‘সবার সহযোগিতায় বাংলাদেশকে শান্তি-সাম্যের দেশ গড়বে সরকার’

দিনাজপুর প্রতিনিধি

‘ডিজিটাল এজেন্ডা অ্যান্ড রিডিজাইন ট্যুরিজম’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দিনাজপুরে র‌্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) পর্যটন মোটেলের কনফারেন্স হলে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি বলেন, বর্তমান সরকার সবার সহযোগিতা নিয়ে আগামীর বাংলাদেশকে শান্তি ও সাম্যের দেশ হিসেবে গড়ে তুলতে কাজ করছে। দেশের পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করতে আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল ব্যবস্থাপনার ব্যবহার বাড়াতে হবে।

তিনি বলেন, দিনাজপুরের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনসহ পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

সভায় পর্যটন খাতের ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং আগামীর পর্যটন ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন দিনাজপুরের উপপরিচালক (স্থানীয় সরকার) ও দিনাজপুর পৌরসভার প্রশাসক শেখ হাফিজুর রহমান। সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. হাবিবুল হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights