খুলনায় যুবককে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনার রূপসা এলাহিপুরে মো. বাপ্পি ওরফে কলম বাপ্পি (৩৫) নামের যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার সকালে মোমিনবাগ ফ্রেশ ফুডসের পেছনে একটি মাছের ঘের থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত বাপ্পি উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রামের মৃত আকবর শেখের ছেলে।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। নিহতের বিরুদ্ধে ডাকাতিসহ হত্যা মামলা রয়েছে।

রূপসা থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) মো. আব্দুস সবুর খান জানান, মোমিনবাগ এলাকায় একটি লাশ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights