বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ‘গ’ ইউনিটের স্নাতক (সম্মান ) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

পরীক্ষা শুরুর আগে কেন্দ্র পরিদর্শন করে সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights