সোনারগাঁয়ের পানাম নগরী ও লোকশিল্প জাদুঘর ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঐতিহ্য, প্রাচীন স্থাপত্য ও লোকজ সংস্কৃতির নিদর্শন ঘুরে দেখেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

সোমবার (১৯ অক্টোবর) সকালে তিনি ঐতিহাসিক পানাম নগরী, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এবং ফাউন্ডেশন চত্বরে অবস্থিত জামদানি পল্লী পরিদর্শন করেন।

সকাল সাড়ে ৮টার দিকে প্রতিনিধি দল নিয়ে পানাম নগরীতে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। সেখানে তিনি ঐতিহাসিক নগরীর বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। পরে সকাল ৯টার দিকে তিনি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিদর্শন করেন। এ সময় ফাউন্ডেশনের কারুপল্লীতে অবস্থিত জামদানি পল্লীও ঘুরে দেখেন তিনি।

পরিদর্শনকালে রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলে ছিলেন ব্যক্তিগত দেহরক্ষী দেলোয়ার হোসাইন, রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি, দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায়, নিরাপত্তা কর্মকর্তা অ্যারিক ওয়েলস এবং মার্কিন দূতাবাসের ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর শেখ শিবলীসহ অন্যরা।

এ সময় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম, পানাম নগরীর সহকারী কাস্টডিয়ান তানজিলুর রহমান, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পানাম নগরী বাংলার ঐতিহাসিক নগরসভ্যতা ও প্রাচীন স্থাপত্যের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। অন্যদিকে, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন দেশের ঐতিহ্যবাহী লোকশিল্প, কারুশিল্প ও গ্রামীণ সংস্কৃতি সংরক্ষণ এবং প্রদর্শনের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights