রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারী ও এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজবাড়ী রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আওলাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া এলাকা থেকে আনুমানিক ৫০ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া মঙ্গলবার সকালে রাজবাড়ী পৌরসভার লক্ষ্মীপুর এলাকায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তবে কোন ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে, তা জানা যায়নি। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
রাজবাড়ী রেলওয়ে থানার উপপরিদর্শক মো. আওলাদ হোসেন বলেন, নিহতদের পরিচয় নিশ্চিতের পর বিস্তারিত জানানো যাবে। ট্রেনে কাটা পড়েই তাদের মৃত্যু হয়েছে বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
