দূর্যোগকালীন ঘাটে অবস্থানরত জেলেদের মাঝে শুকনো খাবার বিতরণ
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ
দূর্যোগ “মোখা” মোকাবেলায় নিজের ব্যক্তিগত তহবিল থেকে হাতিয়া চেয়ানম্যানঘাটে জেলেদের মধ্যে শুকনো খাবার বিতরণ করছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সদস্য ও নোয়াখালী জেলা ইউনিট সেক্রেটারী শিহাব উদ্দিন শাহিন।
১৪ মে (রবিবার) বিকেল ৪ টায় নোয়াখালী হাতিয়া চেয়ারম্যানঘাটে এসব ত্রাণ সামগ্রী শুকনো খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার, চরবাটার সসাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য আকবর হোসেন শাহনাজ, এডভোকেট জসিম উদ্দিন, আওয়ামীলীগ নেতা বেলাল উদ্দিনসহ জেলা উপজেলার সিপিপির সদস্যবৃন্দ।
শিহাব উদ্দিন শাহীন বলেন, ঘূর্ণিঝড় মোকা মোকাবিলায় আমাদের পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবী প্রস্তুত রয়েছে।
দুপুর থেকে উপকূলের বাসিন্দাদের আশ্রয়ণকেন্দ্রে গিয়ে আশ্রয় নিতে মাইকিং করে সতর্ক বার্তা দেয়া হচ্ছে। ইতোমধ্যে জরুরি পরিস্থিতি মোকাবেলায় ৫ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। আমার ব্যক্তিগত তহবিল থেকে জেলেদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছি। তবে মোখা কিছুটা আমাদের অঞ্চল থেকে সরে গেছে তবে এখনই নদীতে নামা যাবেনা, আগে জীবন পরে আয়, সর্বাবস্তায় আমাদের সতর্ক থাকতে হবে।
এবারের ঘূর্ণিঝড়ে নোয়াখালী অঞ্চলের বড় চ্যালেঞ্জ ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গাদের প্রয়োজনীয় নিরাপত্তা দেয়া।
