রাজধানীতে বাসে আগুন

অনলাইন ডেস্ক
রাজধানীর বাড্ডায় একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন সম্পূর্ণ নির্বাপণ করে। শুক্রবার সন্ধ্যা এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ। তিনি জানান, সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। পরে দ্রুত ঘটনাস্থলে ইউনিট পাঠানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা ৬টা ২০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights