সিলেটে মেয়র প্রার্থী ঘোষণা করলেন চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

শুক্রবার বিকালে সিলেট জেলা পরিষদ অডিটোরিয়ামে সিলেট জেলা ও মহানগর ইসলামী যুব আন্দোলনের সম্মেলনে তিনি মুফতি আবু তাহের মিজবাহকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দেন। আবু তাহের মিজবাহ সিলেট জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা সভাপতি মাওলানা বদরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরাফত উল্লাহ আরফানের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুফতী মানসুর আহমদ সাকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন সিলেট জেলা সভাপতি মুফতি সাঈদ আহমদ, মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা সভাপতি মো. সিদ্দিকুর রহমান, ছাত্র আন্দোলন মহানগর সভাপতি মুহাম্মদ জাকাওয়াত চৌধুরী পাশা, জেলা সভাপতি মুহাম্মদ মোরশেদ আহমদ চৌধুরী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights