আকস্মিক হাসপাতাল পরিদর্শনে বিদ্যুৎমন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি

চিকিৎসা সেবা পর্যবেক্ষণ করতে আকস্মিক সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন বিদ্যুৎ, খনিজ ও জ্বালানী সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১০টার দিকে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।

এ সময় হাসপাতালের মেঝে ও বাথরুম এবং শয্যা অপরিচ্ছন্নসহ নানা অনিয়ম চোখে পড়েন। পরে মন্ত্রী তাৎক্ষণিক হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. শিমুল তালুকদারের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এছাড়াও হাসপাতালের রোগীরা যেন সঠিকভাবে সুচিকিৎসা পান সেই বিষয়ে সঠিকভাবে দায়িত্বপালনের আহ্বান জানান।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights