উজিরপুর ও বাবুগঞ্জে তিন অবৈধ ইটভাটা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের উজিরপুর ও বাবুগঞ্জে অবৈধভাবে পরিচালিত তিনটি ইটভাটা উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর। রবিবার পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।

পরিবেশ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী মো. সাইফুদ্দিন জানান, তিনটি ইটভাটার কোনো লাইসেন্স বা প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ছিল না। এ ছাড়া কয়লার পরিবর্তে কাঠ দিয়ে ইট পোড়ানো হতো। এসব অভিযোগে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে ভ্রাম্যমাণ আদালত এক্সকাভেটর দিয়ে ভাটাগুলোর চিমনি ও চুল্লি ভেঙে দেয়। ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে বিপুল পরিমাণ কাঁচা ইটও নষ্ট করা হয়।

কাজী মো. সাইফুদ্দিন আরও জানান, মক্কা ব্রিকসে অভিযানের সময় রাজিব হোসেন নামের এক ব্যক্তি অরাজকতা সৃষ্টির চেষ্টা করেন। এ সময় তাকে আটক করা হয়। পরে নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাওয়ায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights