ফরিদপুরে যুবলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মিজান গ্রেফতার
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা উপজেলা যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ও উপজেলার কোদালিয়া শহিদনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজানকে (৪৭) গ্রেফতার করেছে নগরকান্দা পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে তাকে গ্রেফতার করা হয়। মিজানুর রহমান নগরকান্দা উপজেলার কোদালিয়া শহিদনগর ইউনিয়নের ছাগলদী গ্রামের বাসিন্দা। তিনি ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে শহিদনগর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ সামদানী আজাদ সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা মিজানুর রহমান মিজানের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
