সিদ্ধিরগঞ্জে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

সিদ্ধিরগঞ্জ (​নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসের ওয়েস্টেজ ও ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
‎
‎​সোমবার (৯ নভেম্বর) রাত ৯টা ৩৫ মিনিটের দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি ঝুটপট্টি এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
‎
‎​ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে বৃষ্টি থামার পর হঠাৎ করেই জালকুড়ি এলাকার ঝুটপল্লিতে থাকা গার্মেন্টসের ওয়েস্টেজ ঝুটের গোডাউনে আগুন জ্বলে ওঠে। গোডাউনগুলোতে প্রচুর পরিমাণে দাহ্য ওয়েস্টেজ কাপড় থাকায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এ সময় দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে এবং আগুনের লেলিহান শিখা অনেক দূর থেকেও দেখা যায়। এতে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃষ্টির সময় প্রচণ্ড বজ্রপাতের কারণে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ফায়ার সার্ভিসের নিরলস প্রচেষ্টায় বর্তমানে আগুন প্রায় নিয়ন্ত্রণের পথে রয়েছে।
‎
‎​নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, জালকুড়ি ঝুটপট্টিতে আগুনের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন সম্পূর্ণ নির্বাপণের পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights