বিমান বিধস্তের সেই খবরটিকে ভুয়া বলল ফিলিপাইন

অনলাইন ডেস্ক

ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে একটি বিদেশি নাগরিকদের বহনকারী বিমান বিধ্বস্ত হয়েছে বলে যে খবর ছড়িয়েছিল, তা সম্পূর্ণ ‘মিথ্যা বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএপি)। মঙ্গলবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে দাভাও দেল সুরের সান্তা ক্রুজ এলাকার বারানগাই সিনোরনে একটি বিমান বিধ্বস্ত হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। ডিগোস সিটি ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফিস প্রাথমিকভাবে এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছিল। সকাল আটটার দিকে ওই এলাকায় বিমানটি দুর্ঘটনার শিকার হয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছিল। এই খবরে বিমানটিতে থাকা বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছিল।

তবে পরবর্তীতে সব জল্পনা ও উদ্বেগের অবসান ঘটিয়ে ফিলিপাইনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএপি) স্থানীয় সাংবাদিকদের জানায় যে, বিমানটি আসলে বিধ্বস্ত হয়নি। ‘এন৮৮২টিপি’ নিবন্ধন নম্বরের বেসরকারি বিমানটি নিরাপদে ও অক্ষত অবস্থায় আগুসান দেল নর্দের বুটুয়ান বিমানবন্দরে অবতরণ করেছে। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার একজন কর্মকর্তা পরবর্তীতে নিশ্চিত করেন যে আগের ওই খবরটি একটি ভুল তথ্য ছিল এবং বিমানটি সম্পূর্ণ নিরাপদে অবতরণ করেছে।

সূত্র: খালিজ টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights