টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টঙ্গী প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পূর্ব থানা পুলিশ। মঙ্গলবার ভোররাতে মাছিম পুর তিতাস গ্যাস রোডের নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাকৃত ইকবাল হোসেন (৪৮) টঙ্গী পূর্ব থানাধীন মাছিমপুর এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে। তিনি গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী ৫৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক।
পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন মাছিম পুর এলাকায় অবস্থান করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে এলাকায় আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ রয়েছে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, গ্রেফতারকৃত ইকবাল হোসেনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের শেষে আজ দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
