মহেশপুরে নবীন বরণ ও কৃতি সংবর্ধনা দিল পদ্মপুকুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল

​ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের মহেশপুরে পদ্মপুকুর সরকারি ডিগ্রি কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাহফুজ-উর-রহমান লিপকনকে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে কলেজের নবীন শিক্ষার্থীদের বরণ এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
​বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাস চত্বরে পদ্মপুকুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে এই বর্ণাঢ্য অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
​পদ্মপুকুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ইমন হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ-উর-রহমান লিপকন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল এবং সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান। এছাড়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পদ্মপুকুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হামিম রেজা।
​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং শিক্ষা ও সহশিক্ষায় ভালো ফলাফল অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights