খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনার রূপসা উজেলায় ইউনিয়ন বিএনপির সদস্য জাকির হোসেন (৪৩) কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন উপজেলা ছাত্রদল সদস্য সচিব আবু সাইদের বড় ভাই।

স্থানীয়রা জানায়, রাত ১০টার দিকে জাকির হোসেন রূপসার স্বল্প বাহিরদিয়া এলাকায় একটি দোকানে বসেছিলেন। এ সময় দুর্বৃত্তরা মোটরসাইকেল যোগে এসে তাকে গুলি করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

জাকির হোসেনের নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছে রূপসা থানা পুলিশ। একই সাথে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights