মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি:

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে ৮ম শ্রেণিতে পড়ুয়া শাওন (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে সদর উপজেলার তেরঘরিয়া বিলের নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহত শাওন সদর উপজেলার শোলমারী গ্রামের পাঠানপাড়ার আশরাাফ আলীর ছেলে ও শোলমারিমাধ্যমিক বিদ্যালয়ৈর ৮ম শ্রেণির ছাত্র।

একই সাথে শাওনের পিছনে চড়ে থাকা সৌরব নামের আকেরক স্কুলছাত্র গুরুতর আহত হয়। বিষয়টি নিশ্চিত করেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শোলামারী গ্রামের বাসিন্দা সেলিম রেজা।

পত্যক্ষদর্শীরা জানান, শোলমারী গ্রাম থেকে মেহেরপুরের দিকে মোটরসাইকেল যোগে শাওন ও তার বন্ধু সৌরব যাচ্ছিল। তেরঘরিয়া বিলের নিকট পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে যায়। এসময় রাস্তার পাশে থাকা এক সেলোইঞ্জিন চালিত পাওয়ারটিলারে ধাক্কা মারে শাওন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। জরুরী বিভাগের চিকিৎসকরা শাওনকে রাজশাহী রেফার্ড করে। পরে রাজশাহীর যাওয়ার পথে পাবনায় তার মৃত্যু হয়। আহত সৌরব মেহেরপুর ২৫০ শয্যার হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights