জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষে ভর্তি মেধা তালিকা প্রকাশ বৃহস্পতিবার

গাজীপুর প্রতিনিধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে ১ম মেধা তালিকা আগামীকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় প্রকাশ করা হবে।

বুধবার সন্ধ্যায় জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান জানান, উক্ত ফলাফল এসএমএস (nuroll no টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে) এর মাধ্যমে ওইদিন বিকেল ৪টা থেকে ফলাফল জানা যাবে। এছাড়া রাত ৯টা থেকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights