ভোলায় জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

ভোলা প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ভোলার লালমোহন উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ১৭ জন জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে লালমোহন উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। এসময় তিনি জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করেন।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights