১০ হাজার ইয়াবা ও ২০ কেজি গাঁজাসহ আটক ৪

অনলাইন ডেস্ক

সাভারের আশুলিয়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবা ও ২০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকসহ চার বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

আটকরা হলেন- ফরিদপুর জেলার মো. তৌহিদুল ইসলাম (২৯), কুমিল্লা জেলার মো. ফজলুল হক ফয়েজ (৩১), রাজশাহী জেলার মো. হৃদয় আলী (২২) ও সঞ্জু বিশ্বাস (২১)।

আশুলিয়ার বাইপাইল ও পল্লীবিদ্যুৎ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার (১৮ মে) সকালে একটি প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার রাকিব মাহমুদ খান।
র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেফতার আসামিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights