গুরুদাসপুরে দরিদ্রদের মাঝে ভেড়া বিতরণ

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠিদের স্বাবলম্বী করতে ৬৫ পরিবারের মাঝে ৮ লাখ টাকার ১৩০টি ভেড়া বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলা সম্মেলন কক্ষে ইউএনও শ্রাবণী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। বক্তব্য শেষে ক্ষুদ্র নৃগোষ্ঠির মানুষদের মাঝে ভেড়া বিতরণ করেন প্রধান অতিথি।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মতিয়র রহমানের সঞ্চালনায় উপজেলা চত্বরে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ড. নজরুল ইসলাম ঝন্টু, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলমগীর হোসেন, সাংবাদিক আলী আক্কাছ, ক্ষুদ্র নৃগোষ্ঠির প্রতিনিধি প্রতাপ সিং প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights