নোবেলকে গ্রেফতারের বিষয়ে যা বললেন ডিবিপ্রধান
নিজস্ব প্রতিবেদক
প্রতারণার মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডিবিপ্রধান ও অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। শনিবার দুপুরে ঢাকা মহানগর ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এদিন সকালে নোবেলকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এর আগে, অনুষ্ঠানে না গিয়ে এক লাখ ৭২ হাজার টাকা অগ্রিম নিয়ে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে শুক্রবার মতিঝিল থানায় একটি মামলা করা হয়।
