ফেনীতে বিলুপ্ত প্রজাতির কচ্ছপ উদ্ধার, গ্রেফতার ১

ফেনী প্রতিনিধি:
ফেনীতে বিলুপ্ত প্রজাতির ১০৮টি কচ্ছপ পাচারকালে হাতেনাতে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম কনক চন্দ্র দাস (৫৫)। তার বাড়ি লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার চরজাঙ্গালিয়া গ্রামে।

শনিবার দুপুরে ফেনী কাজিরবাগ ইকোপার্কের পুকুরে ও কালিদাস পাহালিয়া নদীতে উদ্ধারকৃত কচ্ছপগুলো অবমুক্ত করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিসিক মোড় এলাকায় অভিযান পরিচালনা করে আসামী গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়- তিনি লক্ষীপুর ও নোয়াখালী জেলার বিভিন্ন চরএলাকা থেকে লোকজনদের নিকট থেকে ছোট-বড় বিভিন্ন সাইজের কচ্ছপগুলো সংগ্রহ করে পরবর্তীতে মাদারীপুর, সাতক্ষীরা ও খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন জানান, বন্যপ্রাণী সংরক্ষিত আইনে পাচারকালে কচ্ছপসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এ সময় ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাৎ হোসেন, সদর সার্কেল থোয়াই অং প্রু মারমা, ফেনী সদর রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights