শুটিং শেষে ফেরার পথে দুর্ঘটনায় অভিনেত্রীর মৃত্যু

দীপক দেবনাথ, কলকাতা :
শুটিং শেষ করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ভারতের ছোটপর্দার অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্তের। শনিবার রাতে শুটিং শেষ করে অ্যাপভিত্তিক বাইকে চড়ে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে। জানা গেছে, লরির চাপায় মৃত্যু হয়েছে অভিনেত্রীর। পুলিশ ঘাতক লরি চালককে গ্রেফতার করেছে।

স্থানীয়রা জানিয়েছেন, সুচন্দ্রা যেই বাইকে ছিলেন সেটির সামনে হঠাৎ করেই একটি সাইকেল চলে আসে। বাইকের চালক ব্রেক কষেন। তাতে সুচন্দ্রা বাইক থেকে পড়ে যান। এসময় পেছন থেকে একটি লরি তাঁকে পিষে দিয়ে চলে যায়। অভিনেত্রীর মাথায় হেলমেট থাকলেও সেটি ভেঙে গেছে।

ভারতের ছোট পর্দার পরিচিত মুখ সুচন্দ্রা। ‘গৌরি এলো’ সহও একাধিক ধারাবাহিকে তাকে দেখা গেছে। এদিকে, অভিনেত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া টলিপাড়াতেও। অভিনেত্রীর পরিচিত এবং সহকর্মীরা সমাজমাধ্যমে শোকপ্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights