শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট গাজীপুর সিটি গড়তে নৌকায় ভোট দিন: সাঈদ খোকন

‘‘প্রেস বিজ্ঞপ্তি’’
শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট গাজীপুর সিটি গড়তে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট আজমত উল্লা খানকে বিজয়ী করতে জনগনের দ্বারে দ্বারে ঘুরে ভোট চান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

রোববার (২১ মে) গাজীপুর সিটি কর্পোরেশনের মাজুখান বাজার, পূবাইল গাজীপুর, ৩৯ ও ৪০ নং ওয়ার্ডে গণসংযোগ করেন মোহাম্মদ সাঈদ খোকন। এছাড়াও নির্বাচনী কয়েকটি পথসভায় অংশ নেন তিনি।

ঢাকার সাবেক মেয়র বলেন, বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আজমত উল্লা খানকে গাজীপুর সিটির মেয়র প্রার্থী করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট গাজীপুর সিটি গড়তে আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিজয়ী করতে হবে। এই বিজয়ের মধ্য দিয়ে গাজীপুর স্মার্ট সিটিতে রূপ নিবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার দিকে এগিয়ে যাবে গাজীপুর।

এসময় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বন ও পরিবেশ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

গণসংযোগে প্রচারপত্র বিতরণ করে ভোট প্রার্থনায় মোহাম্মদ সাঈদ খোকনের সঙ্গে দলীয় নেতাকর্মীরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights