যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন সেনা প্রধান

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক সম্মেলন শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আজ রবিবার সংক্ষিপ্ত সফর শেষে দেশে ফেরেন তিনি।

সফরকালে তিনি ১৬-১৮ মে অনুষ্ঠিত এই সম্মেলনে অংশগ্রহণ করেন।

এই ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক কনফারেন্সে বিভিন্ন দেশ হতে আগত ৩০টি দেশের সেনাবাহিনী প্রধান ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা ‘মহাকাশ হুমকি মোকাবিলা, স্থল বাহিনীকে ভবিষ্যৎ অপারেশনের জন্য প্রস্তুতকরণ, সংঘাতপূর্ণ সমস্যাসমূহ মোকাবিলা, যৌথ প্রশিক্ষণ এবং স্থল বাহিনীর আধুনিকায়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
সেনাবাহিনী প্রধান এই সম্মেলনে যোগ দেওয়া বিভিন্ন দেশের সেনাবাহিনী প্রধান ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন। সাক্ষাতকালে তারা ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থল বাহিনীগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি, পেশাদার সম্পর্ক উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights