খিলক্ষেতে বিএসটিআই’র অভিযান, ৩৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অভিযানকালে এক প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, খিলক্ষেত থানাধীন এলাকায় এপিবিএন-৫ পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত পণ্য “স্কীন ক্রিম” বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে ফেদার টাচ, শপ-৬, গ্রাউণ্ড ফ্লোর, রাজউক ট্রেড সেন্টার, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ৩৫,০০০/- (পয়ত্রিশ হাজার) মাত্র অর্থদণ্ড প্রদান করা হয়। এবং ওই মার্কেটে প্রাপ্ত সকল অবৈধ এবং নিষিদ্ধ ঘোষিত স্ক্রীন ক্রীম পণ্যসমূহ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

এছাড়াও একই এলাকায় অবস্থিত নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার এন্ড সিএনজি ফিলিং স্টেশন, জোয়ার সাহারা, খিলক্ষেত, ঢাকা ফিলিং স্টেশনে জ্বালানী তেল পরিমাপে সঠিক পাওয়া যায়।
মোবাইল কোর্ট বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকারের নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জান্নাতুল নাঈম, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং আরিফ হোসেন আসিফ, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights