কেশবপুরে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ১

মোঃ মেহেদী হাসান সুমন,কেশবপুর (যশোর)।। যশোরের কেশবপুরে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইদ্রিস আলী (৩৮) নামে এক কৃষক মারা গেছেন।

সোমবার (২২ মে) রাতে যশোর-চুকনগর সড়কের কেশবপুরে মধ্যকুল বটতলা নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহত ইদ্রিস আলী উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মাস্টার রজব আলীর ছেলে। এ দুর্ঘটনায় আরও দুই জন মোটরসাইকেল আরোহী মারাত্মক আহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights