মোরেলগঞ্জে বঙ্গবন্ধু ফুটবল টুনার্মেন্টে ফাইনাল অনুষ্ঠিত

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি ৮ দলীয় ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত এ খেলায় মর্নিং ক্লাব একাদশ ৩-০ গোলে চ্যাম্পিয়ন হয়। রানার আপ হয় বারইখালী ফুটবল একাদশ।

‘মাদকমুক্ত সমাজ গড়ো, সবাই মিলে খেলার মাঠে চলো’ এ স্লোগান নিয়ে বারইখালী যুব সমাজ এ টুর্নামেন্টের আয়োজন করে। ফাইনাল খেলায় পৌরসভা মেয়র এসএম মনিরুল হক তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, কাউন্সিলর শাহিন শেখ, তাঁতী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান। খেলাটি পরিচালনা করেন মো. রোকনুজ্জামান উজ্জল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights