চলন্ত ট্রেনের নিচে পড়েও যেভাবে প্রাণে বাঁচল স্কুলছাত্র

অনলাইন ডেস্ক

রাজধানীর তেজগাঁও এলাকায় চলন্ত ট্রেনের নিচেও পড়েও প্রাণে বেঁচে গেলেন এক শিক্ষার্থী। বুধবার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক তরুণ চলন্ত ট্রেনের নিচে পড়ে গেছেন। ট্রেনের বগি একের পর একে চলে যাচ্ছে। এভাবে দুই লাইনের মাঝে ওই তরুণ শুয়ে আছেন।

একদল জনতা সেখানে ভিড় জমিয়ে ট্রেনের নিচে লাইনে শুয়ে থাকা তরুণকে নির্দেশনা দিয়ে যাচ্ছিল, যেন মাথা না ওঠায়। এভাবে নির্দেশনা দিয়ে তরুণকে শান্ত রাখা ও ভয় না পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিল তারা। কয়েক মিনিট পর ট্রেন থেমে যায়। এরপর ওই তরুণ ট্রেনের নিচ থেকে বের হয়ে আসেন। বিষয়টি দেখে হতবাক ও বিস্মিত হয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

বিষয়টি সম্পর্কে জানার জন্য জিআরপি পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়। এদিকে, ভিডিওটি সাধারণ নেটিজেন থেকে গণমাধ্যমের ফেসবুক পেজ থেকেও পোস্ট করা হচ্ছে। বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights