বিদেশে পাঠানোর কথা বলে মাগুরার আলোমতি কে তিনদিন ধরে আটকে রেখে নির্যাতন।মাথায় রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার।
” হুসাইন কবীর সুজন ”
ঝিনাইদহ কালীগঞ্জে ১ নং সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়নের বেজপাড় গ্রামের মোঃ আনারুলের স্ত্রী মোছাঃ শাহিনুর বেগম মাগুরা হাজীপুর ইউনিয়নের লাউতাড়া দেড়েপুর গ্রামের মোঃ ছব্দুল মোল্যার মেয়ে আলোমতি বেগম কে ওমান দেশে পাঠানোর কথা বলে, গত তিনদিন ধরে আটকে রেখে টাকা পয়সা কেড়ে নিয়ে গত কাল আনুমানিক সকাল ১০ টার দিকে মাথায় মসলা বাটা পাথর দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। পাশের বাড়ির লোকজন এসে আলোমতি কে উদ্ধার করে হাসপাতালে পাঠাই।
তার মাথায় গভীর ক্ষত ছিল।
ঘটনা স্থলে গিয়ে জানাযায় আনারুলের ৪ বোন বিভিন্ন দেশে প্রবাসী তাদের মাধ্যমে আনারুল ও তার স্ত্রী শাহিনুর বেগম মানুষের বিদেশে পাঠানোর কথা বলে প্রতারনা করে আসছে।এদের প্রতারণার ফাদেপড়ে নিরিহ গরিব অসহায় আলোমতি। তাকে তিনদিন আগে বিদেশে পাঠানোর কথা বলে বাড়িতে ডেকে এনে টাকা পয়সা কেড়ে নিয়ে মারধর করে তাড়িয়ে দেয়।
স্থানীয় লোকজন জানাই প্রায়ই আনারুল ও তার বউ শাহিনুর বিদেশে পাঠানোর কথা বলে লোকজন এনে আটকে রেখে টাকা পয়সা কেড়ে নিয়ে মারধর করে তাড়িয়ে দেয়। আজ এমন আলোমতি নামের একটা মেয়ের পাথর দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে কান্না কাটি শুনে আমরা তার উদ্ধার করে হাসপাতালে পাঠাই।
ঐ এলাকার সাধারণ মানুষের দাবি আনারুল ও তার বউ শাহিনুর কে আইনের আওতায় আনা হোক।
