কলাপাড়ায় রোলার স্পিড স্কেটিং ম্যারাথন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে রোলার স্পিড স্কেটিং ম্যারাথন প্রতিযোগিতা। আজ শুক্রবার বিকেল পাঁচটায় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রমুখী সিক্সলেন সড়কে বিসিপিসিএল দ্বিতীয় রোলার স্পিড স্কেটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের আয়োজন করে। এতে ঢাকা, কুমিল্লা, কুষ্টিয়া, ময়মনসিংহ, খুলনা, যশোর, দিনাজপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। স্পিড স্কেটিং ম্যারাথন প্রতিযোগিতা দেখতে সিক্সলেন সড়কের দু’পাশে হাজারো উৎসুক দর্শক ভিড় জমায়।

ম্যারাথন প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড.মহিউদ্দিন আহমেদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি মো.আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা প্রশাসক মো.শরিফুল ইসলাম, বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন’র সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান।
প্রতিযোগিতায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আবদুল্লাহ আল মাশহুর জানিয়েছেন, স্কেটিং শারীরিক কসরতের একটি কৌশলগত খেলা। এতে মন এবং লক্ষ্য স্থির করে অংশগ্রহণ করতে হয়। এছাড়া সাহসও দরকার হয়। আমি অদম্য সাহস নিয়ে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। পড়াশোনার পাশাপাশি এক সময় দেশ সেরা স্কেটার হবে এমনটাই জানিয়েছেন এই শিক্ষার্থী।

এ প্রতিযোগিতায় ছয়টি ক্যাটাগরিতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোলার স্কেটিং ফেডারেশনের সদস্যভুক্ত ৫৩ নারীসহ ২০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের মাধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

এছাড়া আগামীকাল ২৭ মে শনিবার সকালে কুয়াকাটা সমুদ্র সৈকতে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতামূলক ‘বিচ ক্লিনিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হবে। এর আগে কক্সবাজারে প্রথম রোলার স্পিড স্কেটিং ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights