নতুন রূপে ফিরছেন সানিয়া মির্জা

অনলাইন ডেস্ক
ভারতীয় ক্রীড়াঙ্গনের গ্ল্যামার গার্ল সানিয়া মির্জা অবসর নিলেও টেনিসের সাথেই থাকছেন। আসছে ফ্রেঞ্চ ওপেনের নতুন রূপে দেখা যাবে তাকে। তিনি ধারাভষ্যকার হিসেবে ধরা দেবেন সেখানে। খবর স্পোর্টস্টার।

এ বিষয়ে সানিয়া বলেন, ‘সমর্থকরা এবার আমাকে অন্য ভাবে চিনবে। এত বছর শুধু খেলোয়াড় হিসাবে দেখে এসেছে। এবার আমার অন্য রূপ দেখবে তারা। টেনিস খেলাটা সব সময়ই বড় চ্যালেঞ্জ। কিন্তু ধারাভাষ্য দেওয়ার মধ্যেও একটা বাড়তি উত্তেজনা আছে। আশা করব আমি ধারাভাষ্য দেওয়ায় আরও তরুণ প্রতিভা টেনিস খেলতে আগ্রহী হবে। ভারতীয় টেনিসকে এগিয়ে যাবে তারা।’

৩৬ বছর বয়সী সানিয়া মেয়েদের টেনিসে এক সময় ডবলসে এক নম্বর ছিলেন। তিনি বলেন, ‘ভারতে অনেকেই টেনিস খেলা দেখে। বিশেষ করে গ্র্যান্ড স্ল্যাম। আশা করব এ বছর আরও বেশি লোকে খেলা দেখবে এবং আরও অনেকে খেলতে আগ্রহী হবে।’
প্রায় ২০ বছর আগে লাল বাহাদুর স্টেডিয়ামে প্রথম ডব্লিউটিএ সিঙ্গলস শিরোপা জিতেছিলেন তিনি। সানিয়ার প্রতিভার পরিচয় পাওয়া গিয়েছিল সেখান থেকেই। সেই স্টেডিয়ামে প্রদর্শনী ম্যাচ খেলে অবসর নিয়েছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights