বাক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ আটক অভিযুক্ত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২১ বছরের এক বাক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে শামছুল হক (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে তাকে থানায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়।

এর আগে শুক্রবার দুপুরে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিমছাট গোপালপুর গ্রামে ওই ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ওই যুবতীর মা তার স্বামী মারা যাওয়ার পর থেকে মেয়েকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন। শুক্রবার দুপুরে প্রতিবন্ধী মেয়েটির খালা মারা গেলে তাকে একা বাড়িতে রেখে মৃত বোনকে দেখতে যান তার মা। এরই ফাঁকে প্রতিবেশী বৃদ্ধ শামছুল হক মেয়েটিকে বাড়িতে একা পেয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে ধর্ষণ করে। এসময় প্রতিবেশী এক মহিলা ঘরের ভেতর শব্দ পেয়ে সাথে বেশ কয়েকজনকে নিয়ে ঘরের দরজা ভেঙে আপত্তিকর অবস্থায় বৃদ্ধকে দেখতে পেয়ে তারা তাকে আটক করেন। পরে তারা ইউপি চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করলে ইউপি চেয়ারম্যান পুলিশকে জানালে পুলিশ এসে সন্ধ্যায় বৃদ্ধ শামছুল হককে আটক করে থানায় নিয়ে যান।
এ ব্যাপারে ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দিয়ে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights