কেশবপুরে উপজেলা পর্যায়ে সিএসও এর কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ মেহেদী হাসান সুমন,কেশবপুর (যশোর)।। যশোরের কেশবপুরে পরিত্রাণ কেশবপুর শাখার হলরুমে শুক্রবার (২৬ মে) বিকালে দাতা সহযোগী সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি-সিডা এর অর্থায়নে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরী সহযোগীতায় ওয়াই মুভস প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে সিএসও কমিটির ক্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

ওরিয়েন্টেশানে স্বাগত বক্তব্য প্রদান করেন সিএসও কোয়ালিশানের সভাপতি সুফিয়া পারভিন শিখা । সমন্বয় সভায় লক্ষ্য এবং উদ্দ্শ্যে বর্ননা করে বক্তব্য প্রদান করেন প্রকল্পের সমন্বয়কারী উজ্জ্বল কুমার দাস।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, দুস্থ নারী ও শিশু উন্নয়ন সংস্থার পরিচালক হারুনর রশীদ বুলবুল, প্রভাষক কুন্তল বিশ্বাস (মিন্টু), প্রতিজ্ঞা নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সবুরুন্নেচ্ছা বেগম, জীবিকা নারী উন্নয়ন সংস্থার পরিচালক সাবেক কাউন্সিলর মনিরা খানম, স্বেচ্ছায় রক্তদান সংগঠন এ্সআর ফাউন্ডেশান এর পরিচালক হাসিব হোসেন, বাংলাদেশ দলিত পরিষদ এর কেশবপুর শাখার সভাপতি সুজন দাস, এনজিও পরিচালক সাবিনা ইয়াসমিন, খেলাঘর আসরের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, উদীচির কেশবপুর উপজেলার শাখর সদস্য মানবেন্দ্র প্রমুখ। আলোচনায় স্ব স্ব সংগঠনের প্রতিনিধিরা সমাজ পরিবর্তনের এজেন্ট হিসেবে কাজ করবে বলে প্রতিশ্রুতি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights