চুয়াডাঙ্গায় শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ

চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবী সংগঠন আল মুহসিন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে একটি শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০টায় পৌর এলাকার সিএন্ডবিপাড়ার আদর্শ কিন্ডারগার্টেনে এ বেঞ্চ বিতরণ করা হয়।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয় শিক্ষাব্যবস্থায় অবদান রাখতে সিএন্ডবিপাড়ায় আদর্শ কিন্ডারগার্টেন নামের একটি বিদ্যালয় গড়ে তোলা হয়েছে। কিন্তু বিদ্যালয়ের বেঞ্চ সংকটের কারণে এ পাঠদানে ব্যাঘাত ঘটছিলো। বিষয়টি অনুধাবন করে চুয়াডাঙ্গা শহরের কয়েক তরুণের গড়া আল মুহসিন সমাজ কল্যাণ সংস্থা ওই বিদ্যালয়ে দুই দফায় আট জোড়া বেঞ্চ প্রদান করেছে। সোমবার সকালে বেঞ্চ বিতরণকালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি আছের আলী, প্রধান শিক্ষক শিরিন আরা, আল মুহসিন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো. ইউসুফ, সাধারণ সম্পাদক আরাফাত ইসলাম, কোষাধ্যক্ষ মেছবাহুল ইসলাম, সদস্য রাজিবুল ইসলাম, রুকাইয়া খাতুন প্রমুখ।
বিদ্যালয়ে প্রধান শিক্ষক শিরিন আরা বলেন, নতুন বেঞ্চগুলো পেয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আনন্দিত। এর মাধ্যমে বিদ্যালয়ের পাঠদানেও গতি আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights