কালীগঞ্জে ট্রাকের চাপায় শ্রমিক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রনি আহম্মেদ (৩২) নামে এক শ্রমিক নিহত হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে ঝিনাইদহ-
যশোর মহাসড়কের কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকলের সামনে এ দুর্ঘটনা ঘটে। বাংলাদেশ চিনি শিল্প করপোরেশনের একটি ঠিকাদারী প্রতিষ্টানে
কর্মরত নিহত রনি রাজশাহীর পবা উপজেলার কাটাখালী ইউনিয়নের এমাতপুর গ্রামের মনিরুল ইসলামে ছেলে। প্রত্যক্ষদর্শী ও কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, মোবারকগঞ্জ চিনিকলের সামনে রাস্তা ক্রসিংয়ের সময় রনি আহম্মেদ একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়। তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ রহিম মোল্লা ট্রাক চাপায় নিহতের ঘটনাটি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights