কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব তামাক মুক্ত দিবস- ২০২৩ উদযাপন।
” হুসাইন কবীর সুজন ”
ঝিনাইদহ কালীগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা র্যালির আয়োজন করা হয়। গতকাল সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা জনাব, ইশরাত জাহান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সন্মানিত চেয়ারম্যান জনাব শাহ মোঃ জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু,
তিনি বলেন, শুধু আলোচনা সভা, ও সেমিনার করে কাজ হবে না তামাক ও মাদক মুক্ত সমাজ গড়তে হলে আমরা তৃনমুল পর্যায়ে সভা সমাবেশ করব প্রতিটি ইউনিয়নে আমার আলোচনা করতে চায়।
বিশেষ অতিথি, হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মোঃ শীবলি নোমানী,সাংবাদিক সহ বিভিন্ন মাদ্রাসা ও হাইস্কুলের প্রধান গন সহ সরকারি নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন কালীগঞ্জ সহ- কারী ভূমি কমিশনার জনাব মোঃ হাবিবুল্লাহ।
