দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবি পার্টির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং প্রহসনের বাজেটের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে এবি পার্টি।

শুক্রবার এবি পার্টির বিজয় নগরস্থ কেন্দ্রীয় অফিস চত্বরে এই বিক্ষোভের আয়োজন করা হয়।

দলের সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন যুগ্ম আহ্বায়ক অ্যাড. তাজুল ইসলাম। সমাবেশে প্রধান বক্তা ছিলেন এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু।
এ সময় মজিবুর রহমান মঞ্জু বলেন, বাজেট তৈরি করা হয় দেশের মানুষের প্রয়োজন ও প্রত্যাশাকে সামনে রেখে। কিন্তু সরকার বাজেট তৈরি করেছে নিজেদের এবং তাদের তল্পিবাহক সিন্ডিকেটের উচ্চবিত্ত সদস্যদের স্বার্থ রক্ষার্থে। প্রচণ্ড গরমে মানুষ ঘুমাতে পারছে না, বিদুৎ খেকো দুর্নীতিবাজ সরকারের লোডশেডিংয়ের যন্ত্রনায় মানুষের জীবন দুর্বিষহ। বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে নিত্যপ্রয়োজনীয় সকল কিছুর দাম বেশি। এখন দেশের বেশিরভাগ মানুষের সবচাইতে বড় প্রয়োজন খেয়ে পরে কোন রকম বেঁচে থাকা। সরকার এমন বাজেট প্রস্তাব করেছে যাতে মনে হচ্ছে তারা চায় নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণি ধুকে ধুকে মৃত্যুমুখে পতিত হোক।

এতে আরও বক্তব্য রাখেন দলের যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এবি যুব পার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, সহকারী সদস্য সচিব এম আমজাদ খান, প্রকৌশলী মোহাম্মদ লোকমান, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হুসেইন, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনোয়ার ফারুক, যুব পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম ইলিয়াছ আলী, যুব পার্টির সদস্য সচিব শাহাদাত উল্লাহ টুটুল, সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights