কুড়িগ্রামে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোররাতে উলিপুর থানা পুলিশের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, জেলার উলিপুর উপজেলার নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস দল উপজেলার বেগমগঞ্জের আক্কেল মাহমুদ হারানগাটু এলাকা থেকে উলিপুর মশালের চরের মাদক কারবারি সরবেশ মন্ডল কে ৪শত পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। পরে উলিপুর থানায় মামলা দিয়ে তাকে বিকেলে কুড়িগ্রামে জেল হাজতে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জেলা পুলিশ জেলার মাদক নির্মূলে বদ্ধ পরিকর। আমাদের এ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights