নড়াইলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মজয়ন্তীর স্মরণে নজরুল সন্ধ্যা অনুষ্ঠিত

শুভ সরকার,নড়াইল

নড়াইলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মজয়ন্তী স্মরণে নজরুল সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় গ্রেভ শিল্পীগোষ্ঠী ও সুর দরিয়া নড়াইলের আয়োজনে বাঁধাঘাট চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গ্রেভ শিল্পীগোষ্ঠীর পরিচালক দিলীপ কুমার রাহার সভাপতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী, নড়াইল সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক শরফুল লিটু,ডাক্তার মায়া রাণী বিশ্বাস, বাঁধাঘাট মন্দিরের কার্যনির্বাহী সভাপতি অসিম কাপুড়িয়াসহ অনেকে। সঙ্গীত পরিচালনায় ছিলেন প্রতুল হাজরা। নজরুল সন্ধ্যায় নৃত্য এবং সঙ্গীতের মধ্যে নিয়ে অনুষ্ঠান শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights