দুস্থদের মাঝে জাকাত তহবিলের নগদ অর্থ বিতরণ
নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারের কুলাউড়ায় সরকারি জাকাত তহবিল থেকে দুস্থদের মাঝে নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবারদুপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে ২০ জন সুবিধাভোগীর মাঝে ৭৭ হাজার ৫শথ টাকা ও ৩ জনের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজার মো. আব্দুর রকিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকার।
ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার এস এম শিহাব উদ্দিনের পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া প্রেসক্লাব সদস্য এস আর অনি চৌধুরী প্রমুখ।
