৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সিদ্ধিরগঞ্জের পোশাক কারখানার আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (০৮ জুন) ভোর ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

এর আগে, বুধবার (৭ জুন) দিবাগত রাত পৌনে ১২ টার দিকে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ফজর আলী গার্ডেন সিটির ৫ তলায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

আদমজী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা রুহুল আমিন মোল্লা জানান, খবর পাওয়া মাত্রই আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করি। ঘটনাস্থলে উৎসুক মানুষের চাপ থাকার কারণে আমাদের কাজ করতে বেগ পেতে হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগুনের সময় কারখানার ভেতর কেউ ছিল না এর ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি জানান, কারখানাটি তালাবদ্ধ থাকার কারণে আমাদের তালা ভেঙে ভেতরে প্রবেশ করতে হয়েছে। ভেতরেও কয়েকটি কক্ষের দরজায় তালাবদ্ধ ছিল। এইসব কক্ষের প্রত্যেকটি তালা আমাদের ভাঙ্গতে হয়েছে। তাই আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের কিছুটা সময় লাগছিল। পরবর্তীতে ডেমরা ও নারায়ণগঞ্জ থেকে আরও তিনটি ইউনিট যুক্ত হয়ে এই আগুন নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights