তৃষ্ণার্ত মানুষের মাঝে র‌্যাব-পুলিশের স্যালাইন পানি বিতরণ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর মেট্রোপলিটন পুলিশ ও র‌্যাব ১৩ এর সদস্যরা তীব্র দাবদাহে নগরীর তৃষ্ণার্ত মানুষের মাঝে স্যালাইন পানি বিতরণ করেছেন। বৃহস্পতিবার বিকেলে নগরীর মর্ডান মোড় ও শাপলা চত্ত্বর এলাকায় তৃষ্ণার্ত মানুষের মাঝে স্যালাইন পানি বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরেআলম মিনা।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর র‌্যার ১৩ এর অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) ডিসি মোঃ মেহাজুল আলম, এডিসি ট্রাফিক মোঃ আবুল কালাম আজাদ, এসি ট্রাফিক (উত্তর) মোঃ মাহাফুজুল ইসলাম, এসি ট্রাফিক (দক্ষিণ) মোঃ আমজাদ হোসেন, রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি মোঃ হোসেন আলী, রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ইনচার্জ (টিআই) বেলাল হোসেনসহ অন্যান্য পুলিশ ও র‌্যাবের কর্মকর্তাগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights