রাজধানীর ভাটারায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

অনলাইন ডেস্ক

রাজধানীর ভাটারায় সড়ক দুর্ঘটনায় ইমরান শিকদার (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ভাটারা কোককোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক পৌনে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত ইমরান বরগুনার বেতাগীর যবখালি গ্রামের তোফায়েল শিকদারের ছেলে। বর্তমানে তিনি ভাটারা নতুনবাজার বালুরমাঠ এলাকায় থাকতেন এবং ভাটারা বালুর মাঠ এলাকায় একটি প্লাস্টিক বোতল কারখানায় কাজ করতেন।

ইমরানের ভাই মনির হোসেন জানান, ইমরান ভাটারায় একটি বোতল কারখানায় চাকরি করতেন। যতটুকু প্রাথমিকভাবে জানা গেছে, কোকোকোলা মোড় এলাকায় ইমরান সড়ক দুর্ঘটনায় আহত হয়। পরে হাসপাতালে মারা যায়। ঘটনার সময় তার পকেটে কারখানার একটি কার্ড ছিল। সেই কার্ডের সূত্র ধরে দুর্ঘটনার সংবাদ পাওয়া যায়। তবে কোন যানবাহনের ধাক্কায় সে মারা গেছে এটা জানা যায়নি।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি ভাটারা থানায় জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights