চুয়াডাঙ্গায় সোয়া ২ কেজি স্বর্ণসহ ৪ পাচারকারী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ বাসস্ট্যান্ড থেকে ২ কেজি ২৪৫ গ্রাম ওজনের সোনার বার ও একটি প্রাইভেটকারসহ ৪ পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটক মালামালের বাজার মূল্য ২ কোটি ২৪ লাখ ৭৫ হাজার ৭৫১ টাকা।

শুক্রবার বেলা সাড়ে ১২টায় পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে মহেশপুর ৫৮ বিজিবি এই তথ্য জানায়।

আটককৃতরা হলো- নড়াইল জেলার লোহাগড়া থানার মঙ্গলপুর গ্রামের জিহাদ মোল্লার ছেলে এবাদুল মোল্লা (২৬), তমসুল মোল্লার ছেলে মাহাবুব হাসান (২৭) ও ইনসান কাজীর ছেলে রিয়াজ কাজী (২১) এবং একই জেলার নড়াগাতী থানার খাশিয়ান গ্রামের ইয়ার আলীর ছেলে শেখ সোহেল রানা (৩৫)।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মাসুদ পারভেজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গার হাসাদহ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি দল। এ সময় একটি প্রাইভেটকারকে সীমান্তের দিকে যেতে দেখে তার গতিরোধ করা হয়। পরে গাড়িটি তল্লাশি করে এর একটি আসনের নিচ থেকে স্বর্ণের ৬টি ফ্লাটবারসহ ১৪টি বার জব্দ করা হয়।

বিজিবি পরিচালক আরও জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights