বগুড়ায় পরিবহন মালিকদের মাঝে ৪৩ লাখ টাকার অনুদান

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির বার্ষিক সাধারণ সভায় ৪৩ লাখ টাকার অনুদান প্রদান করা হয়েছে। শনিবার বেলা ১১ টায় শহরের চারমাথা সেফওয়ে মোটেল চত্বরে সভায় মৃত পরিবহন মালিক, ২ জন চেইন মাষ্টারসহ বিভিন্ন বিষয়ে মালিক সমিতির সদস্যদের মাঝে অনুদানের চেক প্রদান করা হয়। উত্তরের বৃহৎ পরিবহন মালিকদের সংগঠনের সাধারণ সভায় আয় ব্যয়ের রিপোর্ট প্রদানসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্বান্ত সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে।

জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির সভাপতি শাহ্ মো: আখতারুজ্জামান ডিউক এর সভাপতিত্বে সভার উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু। এতে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার। প্রধান আলোচক ছিলেন শ্রম দপ্তরের রাজশাহী ও রংপুর বিভাগীয় পরিচালক মোহাম্মদ আমিনুল হক। সমিতির কার্যকরী সভাপতি তৌফিক হাসান ময়নার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম।

বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা অ্যাড. আব্দুল মতিন পিপি, আল রাজি জুয়েল, আবু ওবায়দুল হাসান ববি, শ্রমিক নেতা আলহাজ্ব রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন আনার, সামছুদ্দিন শেখ হেলাল, আব্দুল মান্নান মন্ডল, খলিলুর রহমান, মঞ্জু সরকার, ফজলুর রহমান তালুকদার, মনোয়ারুল হক মিল্টন, শফিকুল ইসলাম, শানবির আহমেদ শয়ন, রফিকুল বারী মুকুল, যাহেদুর রহমান যাদু, সেলিম রেজা, ফিরোজ উদ্দিন লেবু, সামিউল ইসলাম রতন, সুমন প্রামানিক, মিজান শেখ, প্রমুখ। সভায় ২য় অধিবেশনে সমিতির আয় ব্যয়ের রিপোর্ট পেশ করেন জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম। সভায় মৃত মালিক সদস্যর পরিবারকে ৫০ হাজার টাকা স্থলে ১ লাখ টাকা অনুদান প্রদানে সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights